ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রীর জন্মদিনে পিংনা ইউনিয়ন আওয়ামী যুবলীগের দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি

মঙ্গলবার  ২৮ সেপ্টেম্বর, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা   মাননীয় প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্মদিন উপলক্ষে  সরিষাবাড়ী উপজেলা এর পিংনা ইউনিয়ন আওয়ামী যুবলীগের  উদ্যোগে  পিংনা ইউনিয়ন এর  প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন করেছে পিংনা ইউনিয়ন  আওয়ামী যুবলীগ এবং দোয়া করা হয় জননেত্রী শেখ হাসিনার জন্য।


এ সময় উপস্থিত ছিলেন, পিংনা ইউনিয়ন আওয়ামী যুবলীগের  সভাপতি, সরিষাবাড়ী উপজেলা আওয়ামী যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও ৫ নং পিংনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ এর মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান  পদ প্রার্থী মোঃ সিদ্দিকুর রহমান সিদ্দিক, 

 পিংনা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মোঃ সেলিম আল মামুন, যুগ্ন  সাধারন সম্পাদক মোঃ রেজাউল করিম সজনু, সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুল আলম জুবেল এবং পিংনা ইউনিয়ন আওয়ামী যুবলীগের, ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

ads
ads
ads

Our Facebook Page

↑